মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় ফিরোজ আহমেদ (২৬) নামে এক যুবক নিহত ও দুজন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার বোয়ালিয়া ব্রীজে উঠার সময় মোটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি ধাক্কা লাগলে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ গদাইপুরের মঠবাটীর ইসলাম মোড়ল ওরফে ভুট্টোর ছেলে। আহতরা হলেন,গদাইপুরের চেঁচুয়ার মিয়াজানের ছেলে মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত (২৫) ও হিতামপুরের কৃষ্ণ বিশ্বাসের ছেলে বাইসাইকেল চালক প্রসেনজিৎ (২৫)। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনার দিন সকালে ইয়াসিন ও ফিরোজ মোটরসাইকেল যোগে রাড়ুলীর দিকে যাচ্ছিল, তারা বোয়ালিয়া ব্রীজের সামনে পৌছালে ব্রীজের নীচের বাইপাস সড়ক দিয়ে প্রসেনজিৎ বাইসাইকেল নিয়ে ব্রীজ রোডে উঠার সময় মোটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি স্ব জোরে ধাক্কা লাগলে ৩ জন গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে আহত ফিরোজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পরামর্শ দেয়। পরে খুলনায় নেওয়ার পথে পথিমধ্যে ফিরোজের মৃত্যু হয়। নিহত ফিরোজের জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com