সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাকিস্তান ও ভারতের বিপক্ষে নেই মিলন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

এফএনএস স্পোর্টস: করাচিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ড। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুদল। পাকিস্তান সফর শেষ করে জানুয়ারিতেই ভারতে তিনটি ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। এই দুটি সিরিজের ওয়ানডে স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কিউই পেসার অ্যাডাম মিলনে। নিউজিল্যান্ডের টেস্ট দলের সঙ্গে বর্তমানে পাকিস্তানে থাকা ব্লেয়ার টিকনারকে মিলনের স্থলাভিষিক্ত করা হয়েছে। মিলনে গত নভেম্বরে ভারতের বিপক্ষে হোম সিরিজ শেষে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন। নিউজিল্যান্ডের ৫০ ওভারের ঘরোয়া প্রতিযোগিতা ফোর্ড ট্রফির দুটি ম্যাচেও খেলেননি ওয়েলিংটনের এই বোলার। পরে ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সুপার স্ম্যাশে ওয়েলিংটনের প্রথম দুটি ম্যাচে খেলেছেন। কিন্তু পাকিস্তান ও ভারতে ১৬ দিনের মধ্যে ছয়টি ওয়ানডে খেলা তার জন্য ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করেন কিউই নির্বাচক গ্যাভিন লারসেন। পাকিস্তান ও ভারত সফরে ওয়ানডে স্কোয়াড : কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, হেনরি নিকলস, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, হেনরি শিপলি, ইশ সোধি, টিম সাউদি, ব্লেয়ার টিকনার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com