রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাটকেলঘাটায় পেট্রোলে দগ্ধ তামান্না ৪দিন পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১১ মে, ২০২২

পাটকেলঘাটা প্রতিনিধি\ পাটকেলঘাটায় কপোতাক্ষ নদের পাড়ে স্বামীসহ তামান্না খাতুন নামে এক স্ত্রীর গায়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয় সাবেক স্বামী সহ অজ্ঞাত একদল দুর্বৃত্ত। এরপর থেকে তামান্না খাতুন ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ৪দিন মৃতুর সাথে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। স্থানীয়রা জানায়, পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামের শেখ আব্দুল হকের বড় মেয়ে ছিলেন তামান্না খাতুন। গত বৃহস্পতিবার (৫ মে )সন্ধ্যায় বাড়ির পেছনে কপোতাক্ষ নদের পাড়ে স্বামী সহ স্ত্রীকে পেট্রোল দিয়ে আগুন জালানোর ঘটনাটি ঘটে। এ ঘটনায়, নিহত তামান্নার পিতা আব্দুল হক বাদী হয়ে পাটকেলঘাটা থানায় মালয়েশিয়া প্রবাসী তামান্না খাতুন এর সাবেক স্বামী সাদ্দাম হোসেনসহ ছয়জনের নাম উলে­খ ও অজ্ঞাতনামা তিনজনকে আসামী করে থানায় মামলা করেন প্রধান অভিযুক্ত, সাদ্দাম হোসেন কলারোয়া থানার তুলসী ডাঙ্গা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, পেট্রোলের আগুনে দগ্ধ তামান্না খাতুন নামের মেয়েটি চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে মারা যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কৃষ্ণপদ সমাদ্দার শেখ হাসিনা বার্ন ইউনিটে অবস্থান করছেন। ইতিমধ্যে মামলার প্রধান আসামী সাবেক স্বামী সাদ্দাম হোসেনকে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com