শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পুতিন ও জেলেনস্কির সঙ্গে দেখা করবেন জাতিসংঘের মহাসচিব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

এফএনএস বিদেশ: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী সপ্তাহে রাশিয়া ও ইউক্রেনের দুই প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। খবর বিবিসির। ধারণা করা হচ্ছেÑআন্তোনিও গুতেরেস আগামী মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন এবং মস্কোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজ সারবেন। এরপর আগামী বৃহস্পতিবার আন্তোনিও গুতেরেস ইউক্রেনের রাজধানী কিয়েভ যাবেন। সেখানে তিনি সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে দেখা করবেন। চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যস্থতায় আরও সক্রিয় ভ‚মিকা নিতে জাতিসংঘের প্রধানের ওপর স¤প্রতি চাপ বেড়েছে। পুতিন ও জেলেনস্কির কাছে রাশিয়া ও ইউক্রেনের জাতিসংঘ মিশনের মাধ্যমে এরইমধ্যে চিঠি পাঠিয়েছেন আন্তোনিও গুতেরেস। চিঠিতে তিনি ‘ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য জরুরি পদক্ষেপ এবং বহুপক্ষীয় ভবিষ্যৎ’ নিয়ে আলোচনার আহŸান জানিয়েছেন। রাশিয়া ও ইউক্রেন উভয়ই জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com