বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সদর থানার পুলিশের বিশেষ অভিযান ১ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল ভোর রাতে সদরের কুশখালী ছয়কুড়া মোড় এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা সদরের চুপড়িয়া গ্রামের মোঃ আজিবার রহমানের পুত্র মোঃ বাপ্পি হোসেন (২৪), একই এলাকার মোঃ শওকত হোসেনের পুত্র মোঃ আমিনুর রহমান (২০)। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ এলাকার কুতুব মেম্বারের ঘের সংলগ্ন পাকা রাস্তার উপর হইতে উভয় আসামী হেফাজত থেকে ৫০০+৫০০ গ্রাম মোট ১ কেজি গাজা সহ তাদের আটক করে। উদ্ধারকৃত গাঁজার মূল্য অনুমান ৩০ হাজার টাকা। আসামীদের বিরুদ্ধে সদর থানায় মামলা পূর্ব আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সাতক্ষীরা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com