বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

প্রকৃতির নিষ্ঠুরতার বিরুদ্ধে অতন্ত্র প্রহরী সুন্দরবন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

অসাধারন সৌন্দর্য আর সম্পদের লীলাভূমি আমাদের প্রিয় সুন্দরবন। বিশ্বের অন্যতম আশ্চার্যজনক বনভূমি ও বটে আমাদের এই সুন্দরবন। বিশ্বের দেশে দেশে সুন্দরবনের পরিচিতির শেষ নেই। বাংলাদেশের অস্তিত্ব, সম্মান এবং মর্যাদার প্রতিক হিসেবে বিবেচিত আমাদের সুন্দরবন। বাংলাদেশ যুগ যুগ ধরে প্রাকৃতিক দূর্যোগ দুর্বিপাকের দেশ হিসেবে পরিচিত। আর এ কারনে বছর বছর আমাদের দেশের উপর দিয়ে প্রকৃতি তার হিংস্র রুপ দেখিয়ে চলেছে। প্রকৃতির নিষ্ঠুর তান্ডবব হতে সুন্দরবন উপকূলীয় এলাকা তথা উপকূলীয় জনপদকে রক্ষা করে চলেছে। আমাদের দেশের নিকট অতীতের সিডর, আইলা, বুলবুল, আম্ফান এর সর্বনাশা ছোবল হতে সুন্দরবন তার উপকূলীয় জনপদকে বিশেষ ভাবে রক্ষা করেছে। বাংলাদেশের বাস্তবতায় প্রতিবছর নানান ধরনের দূর্যোগ এবং দূর্বিপাক দেশের উপকূলীয় এলাকাকে আচ্ছ্ন্ন করে থাকে। অতি স¤প্রতি সুপার সাইক্লোন খ্যাত সিত্রাং নামক ঘুর্ণিঝড় দেশের উপকূলীয় জেলা গুলোতে আঘাত হানে আর উক্ত সিত্রাং এর কবল ও ধকল হতে সাতক্ষীরা উপকূল দৃশ্যতঃ অক্ষত থাকে। অতীতের ন্যায় এবারও আমাদের প্রিয় সুন্দরবন সিত্রাং নামক সর্বনাশা ঘুর্ণিঝড় হতে উপকূলীয় জনপদকে রক্ষা করেছে। সাতক্ষীরা হতে প্রকাশিত এবং বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত গতকাল প্রকৃতির রুদ্ররোষ হতে সুন্দরবন যে সাতক্ষীরা উপকূল কে রক্ষা করছে এবং সুন্দরবন এ জন্য অতন্ত্র প্রহরী হিসেবে নিজেকে নিয়োজিত রেখে সে বিষয়ে অতি জনগুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে। সত্যিকার অর্থে সুন্দরবন উপকূলের রক্ষা কবচ হিসেবে কাজ করে চলেছে। দৃষ্টিপাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে আইলা, সিডর ও আম্ফানের তান্ডবে সুন্দরবনের অগনিত বৃক্ষরাজি উপড়ে পড়েছে, সুন্দরবন বুকপেতে প্রকৃতির নিষ্ঠুরতাকে মোকাবিলা করেছে। এবারের সিত্রাং এর ন্যায় ভয়াবহ ঘূর্ণিঝড় ও মোকাবিলা ও প্রতিহত করেছে আমাদের প্রিয় সুন্দরবন। আমাদের দেশের অস্তিত্ব, সম্মান আর মর্যাদার প্রতিক হেসেবে পরিচিত সুন্দরবনকে রক্ষা করতে হবে আর এজন্য অবশ্যই সুন্দরবন ধ্বংসের কবল হতে রক্ষা করতে হবে। সুন্দরবন যদি বেঁচে না থাকে তাহলে সব ধরনের প্রকৃতির নিষ্ঠুরতাকে মোকাবিলা করতে ব্যর্থ হবে। সাতক্ষীরা উপকূল বার বার সর্বনাশা প্রকৃতির ভয়াবহতায় বিপন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com