বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

প্রভাষক হেমায়েত উদ্দিন আর নেই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার রতনপুর কাটুনিয়া রাজবাড়ী কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হেমায়েত উদ্দিন মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক সূত্রে জানাযায়, তিনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় পার্শ্ববর্তী ভুরুলিয়া ইউনিয়নে জামাতার বাসায় অবস্থান করছিলেন গতকাল ৬ ফেব্র“য়ারি সোমবার বিকাল ৫টায় সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি পুত্র, কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। এশা নামাজ বাদ রাত ৮টায় তার নিজ গ্রাম দুলাবালা ঈদগা মাঠে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেত্রীবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ, তার সহকর্মী শিক্ষক, তার হাতে গড়া শিক্ষার্থীবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবর গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে কাটুনিয়া রাজবাড়ী কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেছেন। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com