শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ফুটবলারদের নিলামে তোলা হচ্ছে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৫ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: বাফুফের এলিট একাডেমিতে বেশ কিছু খেলোয়াড় রয়েছেন। এরইমধ্যে অনেক ফুটবলার আশা জাগানিয়া পারফরম্যান্স দেখাতে শুরু করেছেন। প্রিমিয়ার লিগে বিভিন্ন ক্লাবও তাদের পেতে চাইছে। মোহামেডান, শেখ রাসেল ও ব্রাদার্স ইউনিয়ন চিঠি দিয়ে আবেদন করে রেখেছে। তবে বাফুফের সরাসরি ওপেন বিডিং তথা নিলামের মাধ্যমে খেলোয়াড় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। সভা শেষে শুক্রবার বাফুফের ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভ‚ঁইয়া মানিক বিষয়টি নিশ্চিত করেছেন, ‘আজ আমাদের গুরুত্বপূর্ণ সভা ছিল। যেহেতু তিনটি ক্লাব এলিট একাডেমির খেলোয়াড় চেয়েছে। আমরা এভাবে না দিয়ে ওপেন বিডিংয়ের মাধ্যমে দিতে সম্মত হয়েছি। যারা সর্বোচ্চ টাকা দেবে তারাই খেলোয়াড় নিতে পারবে।’ আগামী কিছু দিনের মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়াড় ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। সভাতে সাফের বয়সভিত্তিক দুটি টুর্নামেন্টের বাজেট ও একাডেমির খেলোয়াড়দের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com