শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ফ্রান্সে তুষারধসে চারজনের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

এফএনএস বিদেশ : ফ্রান্সের দক্ষিণপূর্বাঞ্চলের আল্পস পর্বতমালায় তুষারধসে গাইডসহ অন্তত চার পর্বতারোহী নিহত হয়েছেন। নিহত সবাই ফ্রান্সের নাগরিক বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। স্থানীয় সময় গত রোববার মধ্যরাতের দিকে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের মঁ বøাঁর কাছে আরমানসেট হিমবাহে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন পর্বতারোহণ গাইড রয়েছেন বলে স্থানীয় ডেপুটি মেয়র নিশ্চিত করেছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং দুইজন এখনও নিখোঁজ রয়েছেন। নিকটবর্তী কন্টামাইন্স-মন্টজোই গ্রামের ডেপুটি মেয়র জিন-লুক ম্যাটেল বলেছেন, পাহাড়ের চ‚ড়া থেকে বরফের একটি টুকরো বিচ্ছিন্ন হওয়ার কারণে তুষারধসের ঘটনা ঘটে। অনুসন্ধান ও উদ্ধারকারী কুকুর এবং পর্বত-উদ্ধার দল সারাদিন আটকে পড়াদের কাছে পৌঁছানোর চেষ্টা করে, যারা সবাই ব্যাককান্ট্রি স্কিইং করছিল বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ দুই ব্যক্তির সন্ধানে গতকাল সোমবার আবার উদ্ধারকাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। ম্যাটেল জানান, রোববার ঝুঁকির মাত্রা ছিল ‘যুক্তিসঙ্গত’ এবং দুইজন গাইডই স্থানীয় ও অত্যন্ত অভিজ্ঞ ছিল। এ দুর্ঘটনায় সহানুভ‚তি প্রকাশ করেছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন ও প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com