সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ফ্লোরিডায় ইয়ানের তান্ডব, ২০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : হারিকেন ইয়ানের আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একাংশ। স্থানীয় সময় বিকেল ৩টা ৫ মিনিটে কায়ো কোস্টা দ্বীপে ৪ মাত্রার ঝড়টি আছড়ে পড়ে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪০ কিলোমিটার। এখন পর্যন্ত ফ্লোরিডার ২০ লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন। ‘ক্যাটাগরি ৪’ মাত্রার হারিকেনের আঘাতে ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিমে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ো বাতাসের সঙ্গে অতি বর্ষণে তলিয়ে গেছে অনেক সড়ক। এটি আরও বিপর্যয় সৃষ্টি করতে পারে বলে আভাস দিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, কোস্টা দ্বীপে আঘাত হানার প্রায় দেড়ঘণ্টা পর ফ্লোরিডার মূল ভ‚খন্ডে আসে ইয়ান। এ সময় বাতাসের গতিবেগ কিছুটা কমে ঘণ্টায় ১৪৫ মাইলে নেমে আসে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণহানি এড়াতে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। উপক‚লীয় এলাকার মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশন দিয়েছে স্থানীয় প্রশাসন। জানা গেছে, হারিকেনের প্রভাবে একটি নৌকাডুটির ঘটনায় ২০ অভিবাসী নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ফ্লোরিডা কী দ্বীপপুঞ্জ থেকে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, হারিকেন ইয়ান দুর্বল হয়ে পড়তে পারে। তার আগে ফ্লোরিডার মূল ভ‚খন্ডে প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইয়ানের তান্ডবে ফ্লোরিডার ২০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন। রাজ্যের দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে বৃষ্টি ও প্রবল বাতাসে খুঁটি ভেঙে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। ইয়ানের তান্ডব থামা পর্যন্ত ব্ল্যাকআউট অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘণ্টা আরও ভয়াবহ হতে যাচ্ছে উলে­খ করে সতর্ক করেছেন ফ্লোরিডার টাম্পা শহরের মেয়র জেন ক্যাস্টর। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ব্রিফিং-এ বলেন, ভারী বৃষ্টি এবং ঝড় শুরু হয়েছে। সারা রাত চলবে। এর কারণে বন্যা দেখা দিচ্ছে। জাতীয় আবহাওয়া পরিষেবার পরিচালক কেন গ্রাহাম বলেন, ‘এটি এমন একটি ঝড় যা নিয়ে আমরা আগামী বহু বছর আলোচনা করবো, স্মরণীয় ঘটনা। প্রচন্ড বাতাসের সঙ্গে মষুলধারে বৃষ্টির কারণে এখনও জোরালোভাবে উদ্ধারকাজ নামতে পারেনি জরুরি বিভাগ। সূত্র: বিবিসি, আল জাজিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com