বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বন্ধকাটি মুজিবকিল্লার নতুন ভবন পরিদর্শন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি নির্মিত নতুন ভবন মুজিবকিল্লা পরিদর্শন করেছেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। গতকাল বেলা ১১ উপজেলার বন্ধকাটি গোয়াল ঘেষিয়া নদীর ধারে মুজিব কিল্লা পরিদর্শন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন উপজেলা আ’লীগের সহ- সভাপতি ও প্রায়ত চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীনের উদ্যোগে এবং তার প্রচেষ্টায় দুর্যোগে মানুষের কথা চিন্তা করে বন্ধকাটি নদীর ধারে মুজিব কিল্লা নির্মিনে যে অবদান রেখে গেছেন তা আমরা কোনদিন ভুলতে পারবো না।বন্দকাটিসহ স্থানীয় কয়েকটি গ্রামের দুর্যোগ কবলিত মানুষ, তাদের পরিবার ও গৃহপালিত প্রাণীর জীবন রক্ষা এবং মূল্যবান দ্রব্যসামগ্রী নিরাপদে সংরক্ষণের জন্য মুজিব কিল্লা নির্মাণ করে দিয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য খলিল সরদার, ইউপি সদস্যা লাইলী পারভিন, সাবেক সদস্য বিভাস সরকার, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ লস্কর, সহ সভাপতি মামুন আর রশিদ মিন্টু সহ বিষ্ণুপুর ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com