বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বসন্তপুর কাস্টম গোডাউনে গরু নিলাম কার্যক্রম স্থগিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

মথুরেশপুর প্রতিনিধি \ কালিগঞ্জের বসন্তপুর কাস্টম গোডাউনে ভারতীয় ৫টি মাঝারি গরু নিলাম কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার দুপুর ৩টায় কাস্টম চত্বরে গরুগুলো প্রকাশ্যে নিলামের আয়োজন করা হয়। বসন্তপুর কাস্টম ইন্সপেক্টর আব্দুল­াহ আল কাফি জানান, বিজিবি কর্তৃক আটককৃত ৫টি ভারতীয় গরু কাস্টম গোডাউন কর্তৃপক্ষ প্রকাশ্য নিলামের আয়োজন করে। নিলাম ডাকে ৮৩ জন জামানতের অর্থ জমা দিলেও ডাকে অংশ নিয়েছেন মাত্র ১০-১২ জন। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা জমাত আলী নামের এক ব্যক্তি মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আয়কর (এআইটি) সহ ১ লাখ ৭৩ হাজার টাকায় ডাক দেন। কিন্তু সরকারী নির্ধারিত লক্ষ মাত্রা পূর্ণ না হওয়ায় সাতক্ষীরা কাস্টম সুপার স্যারের নির্দেশে নিলাম স্থগিত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদের উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার (সম্প্রসারণ) রবিউল ইসলাম মুকুল, থানার উপ-পরিদর্শক সেলিম রেজা, বসন্তপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সুজাউল রহমান সহ সাংবাদিকবৃন্দ ও নিলামে অংশগ্রহণকারীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com