সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করলো শ্রীলঙ্কা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

এফএনএস স্পোর্টস: বাংলাদেশ সফরের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এবারের বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে লঙ্কানরা। টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ২৩ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন রোশেন সিলভা ও ওশাদা ফার্নান্দো। সর্বশেষ ভারত সফরের দলে থাকা দুই ক্রিকেটার লাহিরু থিরিমান্নে ও চারিথ আসালঙ্কার জায়গা হয়নি। ঘরোয়া ক্রিকেটের চার দিনের টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর করা কামিন্দু মেন্ডিসেরও জায়গা হয়নি এই দলে। প্রাথমিক স্কোয়াড থেকে পরে ১৮ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করবে এসএলসি। সিরিজ খেলতে আগামী (৮ মে) লঙ্কানদের ঢাকায় আসার কথা। ১৫ থেকে ১৯ মে পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। ২৩ মে থেকে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড : দিমুথ করুণারতেœ (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কামিল মিশারা, কুশল মেন্ডিস, রোশেন সিলভা, নিরোশান ডিকবেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুণারতেœ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, দিলশান মাধুশঙ্কা, শিরান ফার্নান্দো, মোহাম্মদ শিরাজ, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া, জেফরি বন্দরসে, লাকশিথা মুনাসিংগে ও সুমিন্দা লক্ষণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com