বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাগেরহাটে রান্নাঘরে বৃদ্ধের গলাকাটা লাশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২

এফএনএস: বাগেরহাটের মোড়েলগঞ্জে নিজ রান্নাঘর থেকে মোকলেসুর রহমান খান (৭৫) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মধ্য তেলিগাতী এলাকা থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। মোকলেসুর মধ্যম তেলিগাতী গ্রামের মৃত আবদুর রহিম খানের ছেলে। তিনি ৭ সন্তানের জনক। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে মোকলেসুর একাই বাড়িতে ছিলেন। কারা কি কারণে মোকলেসুরকে গলা কেটে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তার গলা অর্ধেকের বেশি কেটে ফেলা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য বাচ্চু খান বলেন, রাতে একাই বাড়িতে ছিলেন বৃদ্ধ মোকলেসুর। সকালে তার প্রতিবেশী এক নারী বৃদ্ধ মোকলেসুরের লাশ দেখতে পায় রান্নাঘরে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। মোড়েলগঞ্জে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, মোকলেসুর রহমান নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। হত্যার রহস্য উদঘাটনে আমরা কাজ শুরু করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com