সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিশ্বকাপ জয় করে ২০২২ সাল শেষ করতে চান নেইমার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৮ মে, ২০২২

এফএনএস স্পোর্টস: সবচেয়ে বেশি পাঁচবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ ফুটবলের শিরোপা জেতে দলটি। এরপর চারটি বিশ্বকাপ কেটে গেলেও আর বিশ্বকাপ জেতিনি ব্রাজিল। এবার ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন বুনছে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা এই দলটি। বর্তমানে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার জানিয়েছেন, বিশ্বকাপ জিতেই ২০২২ সালটা শেষ করতে চান তিনি। স¤প্রতি এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি এবার পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা পারিনি। এখন আমি ২০২২ সালটা বিশ্বকাপ জিতে শেষ করতে চাই। ’ নেইমার আরো বলেন, ‘শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হচ্ছি। আমাদের এবার ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে হবে। এটার জন্য আমি আমার জীবন দিয়ে দেব। আমি দুটি বিশ্বকাপ খেলেছি এবং আমি জানি কিভাবে খেলতে হয়। আপনি যদি তৈরি না থাকেন, সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আমি এবার সুযোগ হাতছাড়া করতে চাই না। ’ সূত্র : গোলডটকম

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com