শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিষ্ণুপুর প্রান্তিক সংঘের উদ্যোগে সাত দিনব্যাপী পূজা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী’র আরাধনা উপলক্ষে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুরে দু’টি মন্ডপে প্রতিবারের ন্যায় এবারও ৭ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মনোরম প্যান্ডেল নির্মাণের পাশাপাশি বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। বিষ্ণুপুর ফুটবল মাঠ এলাকায় ও পিকেএম মাধ্যমিক বিদ্যালয় চত্ত¡রে। বিষ্ণুপুর প্রান্তিক সংঘের সভাপতি শিবদাস বৈদ্য, সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক নির্মল কুমার গাইন, ও প্রভাষক বাবু গোপাল চন্দ্র মন্ডল জানান, উদ্যোগে সরস্বতী পূজায় এবার ৭ দিনব্যাপী অনুষ্ঠান হবে। গতকাল সকাল ১০ টা থেকে সরস্বতী পূজা ও সাড়ে ১০ টায় অঞ্জলী। বেলা সাড়ে ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রসাদ বিতরণ, সন্ধ্যা সাড়ে ৭ টায় সন্ধ্যা আরতী ও প্রতিমা প্রদর্শনী। শুক্রবার সন্ধ্যায় আরতী, ডিজিটাল আলোকসজ্জা ও প্রতিমা প্রদর্শনী। শনিবার সন্ধ্যায় আরতী, ডিজিটাল আলোকসজ্জা ও প্রতিমা প্রদর্শনী। রবিবার সন্ধ্যায় আরতী, ডিজিটাল আলোকসজ্জা ও প্রতিমা প্রদর্শনী। সোমবার বিষ্ণুপুর মদিনা নাট্য সংস্থার পরিবেশনায় অনুষ্ঠিত হবে সামাজিক নাটক ‘মৃত্যুর চোখে জল’। মঙ্গলবার চলচ্চিত্র শিল্পী এবং যশোর ও খুলনার শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বুধবার রাত ৮ টায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শেষ হবে। এদিকে প্রতি বছরের ন্যায় এবার প্রান্তিক সংঘ নৌকার উপর আকর্ষণীয় প্যান্ডেল র্নিমাণ করেছে বলে জানিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। এবং বিষ্ণুপুর স্কুল চত্ত্বরে বন্ধুমহল ক্লাবের উদ্যোগে শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে ৭ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com