বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বুধহাটায় পয়ত্রিশোর্ধের সমন্বয়ে ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

বুধহাটা প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া ফুটবল মাঠে ৩৫ উর্দ্ধ বয়সী প্লেয়ারের সমন্বয়ে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্ট এর ৩য় খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কুঁন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। পাইথালী মিলন মহল যুব সংঘ ও কুঁন্দুড়িয়া উদয়ন যুব সংঘের আয়োজনে প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় আশাশুনি ফুটবল একাদশ ও মেম্বার শীষ মোহাম্মদ জেরীর নেতৃত্বে গাজিরহাট ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় গাজিরহাট ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে আশাশুনি দলকে পরাজিত করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিয়াবুর রহমান সিহাব। খেলা পরিচালনা করেন আলমগীর হোসেন। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন ও রবিউল ইসলাম। সার্বিক পরিচালনায় ছিলেন টুর্নামেন্টের সভাপতি প্রধান শিক্ষক আরিফুল ইসলাম ও মিলন মহল যুব সংঘের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ সিএ নাজমুল হুদা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com