শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ব্রাজিলের অনুশীলনে ফিরেছেন নেইমার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: বিশ্বকাপে নেইমারকে পাওয়া নিয়ে যখন শঙ্কার মেঘ জড়ো হচ্ছে। তখন কিছুটা হলেও মেঘ কেটে যাওয়ার ইঙ্গিত দিলেন নেইমার। ব্রাজিলের অনুশীলনে ফিরেছেন সেলেসাওদের প্রাণভোমরা। গত শনিবার ইন্সটাগ্রামে নেইমার নিজেই অনুশীলনের ছবি পোস্ট করেছেন। ইতিবাচক বার্তাও দিয়েছেন সকলকে, ‘আমি ভালোবোধ করছি। জানতাম যে ঠিক এটাই ঘটবে।’ অবশ্য খুব বেশি কঠোর পরিশ্রম করতে দেখা যায়নি তাকে। বল নিয়ে ড্রিলের পাশাপাশি গোল বরাবর শট নিতে দেখা গেছে। সার্বিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ার পর এতদিন অনুশীলনের বাইরে ছিলেন। তবে ব্রাজিলের ফুটবল ফেডারেশন যে ছবি পোস্ট করেছে, তাতে আশান্বিত হতেই পারেন তিতে। নেইমার ব্যক্তিগত ড্রিলের পাশাপাশি দুই পায়ে বল নিয়ে কারিকুরি করেছেন। তাতে অস্বস্তির কোনো ছাপ ছিল না। ব্রাজিলের দলীয় চিকিৎসক রদ্রিগো লাসমারের কাছ থেকে এখনও কোনো আপডেট পাওয়া যায়নি যদিও। তাই বলা যাচ্ছে না দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোয় নেইমার খেলবেন কিনা। শুক্রবার লুসাইল স্টেডিয়ামেও সতীর্থদের সঙ্গে নেইমারকে খুব হাসিখুশি দেখা গেছে। হাঁটার সময় কোনো ধরনের অস্বাভাবিকতা ছিল না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com