রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেষ্টার প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে কৃষকদের হাতে ৭০% ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার তুলে দেয়া হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক ড. মোঃ জামাল উদ্দীন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এস এম খালিদ সাইফুল­াহ, কৃষি প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান প্রমূখ। উপ-সহকারী কৃষি অফিসার দীপক মলি­কের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান। অনুষ্ঠানে কৃষক জামালনগর গ্রামের শোয়েব আক্তার, দুর্গাপুর গ্রামের রুহুল আমিন, উত্তর একসরা গ্রামের সোহারাব হোসেন, জামালনগর গ্রামের আফছার গাজী, উত্তর একসরা গ্রামের নজরুল ইসলাম ও জামালনগর গ্রামের শহিদুল ইসলাম সরদারকে একটি করে কম্বাইন হারভেস্টার মেশিন প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com