রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভারতে সেনাবাহিনীর অভিযানে ৮ মাওবাদী নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস বিদেশ : ভারতের মধ্যাঞ্চলের গভীর জঙ্গলে দেশটির বিশেষ বাহিনীর অভিযানে অন্তত ৮ জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী গত শনিবার মাওবাদী বিদ্রোহ দমনে দীর্ঘদিন ধরে চলা তাদের অভিযান আরও জোরদার করেছে। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দশকব্যাপী এই সংঘর্ষে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বিদ্রোহীরা দাবি করে আসছে, তারা প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অধিকার রক্ষার জন্য লড়াই করছে। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, শনিবার ভোরে ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার বনাঞ্চলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এই অঞ্চল মাওবাদী বিদ্রোহের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। বিজাপুরের শীর্ষ পুলিশ কর্মকর্তা সুন্দররাজ পি. এএফপিকে জানান, তীব্র বন্দুকযুদ্ধের পর আজ বিজাপুর জেলার জঙ্গল থেকে ৮ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়েছে।’ তিনি আরও জানান, নিহতদের কাছ থেকে গ্রেনেড লঞ্চার ও রাইফেলসহ বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে এখনো এলাকাটিতে তল্লাশি চালানো হচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, গত এক বছরে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ২৮৭ জন মাওবাদী নিহত হয়েছে, যার বেশিরভাগই ছত্তিশগড়ে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত বছর বলেছিলেন, ২০২৬ সালের মধ্যেই মাওবাদী বিদ্রোহ সম্পূর্ণভাবে দমন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com