শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভারতে ৪র্থ মাঙ্কিপক্স রোগী শনাক্ত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২

এফএনএস বিদেশ : ভারতে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের খোঁজ মিলেছিল দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায়। আর এবার খোদ রাজধানী দিলি­তেও মিলল মাঙ্কিপক্সে সংক্রমিত রোগী। ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, নতুন একজন নিয়ে দেশটিতে চারজনের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হলো। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, মাঙ্কিপক্সে আক্রান্ত বলে ভারতে শনাক্ত চতুর্থ রোগীর বয়স ৩১ বছর। তার সামান্য জ¦র রয়েছে এবং শরীরে ফুসকুড়ি বেরিয়েছে। অবশ্য মাঙ্কিপক্সে আক্রান্ত ওই ব্যক্তির বিদেশে ভ্রমণের কোনো ইতিহাস নেই। সংক্রমণ শনাক্ত হওয়ার পর তাকে দিলি­র মৌলানা আজাদ মেডিকেল কলেজে ভর্তি রাখা হয়েছে। স¤প্রতি বিশ্বের একাধিক দেশে হু হু করে বাড়ছে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা। শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউইইচও) মাঙ্কিপক্সকে গ্লোবাল হেলথ ইমার্জেন্সি বা বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা হিসাবে ঘোষণা করে। এই পরিস্থিতিতে ভারতে একের পর এক মাঙ্কিপক্সে আক্রান্তের খোঁজ মেলায় আতঙ্ক বাড়তে শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com