রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভুরুলিয়া ইউনিয়নে ব্রিজের বেইজ ঢালাই উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

ভ্রাম্যমান প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় ব্রিজের বেইজ ঢালাই উদ্বোধন করা হয়েছে। ব্রিজের বেইজ ঢালাই উদ্বোধন এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, ইউপি সদস্য আব্দুল মজিদ, সাত নম্বর ওয়ার্ড আ,লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ এলাকার জনসাধারণ। খানপুর টু নূরনগর এই সংযোগ সড়কে ব্রিজ নির্মাণ সম্পন্ন হলে যাতায়াতে নব দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন এলাকার সাধারণ জনগণ। এ সংযোগ সড়ক দিয়ে নূরনগর, রতনপুর, ভুরুলিয়া ইউনিয়নের জনসাধারণ কাঁচা বাজার নামে সুপরিচিত মৌতলা বাজারে সহজে যাতায়াত করতে পারবে। শ্যামনগর উপজেলার সাজানো-গোছানো পরিপাটি এ ইউনিয়নটি বর্তমান সময়ে সরকারের উন্নয়নের ছোঁয়ার দ্যুতি ছড়াচ্ছে। এই উন্নয়নের ছোঁয়ায় আরো একটি মাত্রা যোগ হলো খানপুর টু নূরনগর সংযোগ সড়কে যমুনা খালের উপর নতুন ব্রিজ নির্মাণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com