বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভূমিহীন নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে সরুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাই বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টর \ পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান কর্তৃক নৌকা ভোটাররা সরকারী সহযোগিতা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। চেয়ারম্যানের স্বজনপ্রীতি ও একমুখি নীতির কারনে এলাকাবাসী বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, টিসিবি সহ বিভিন্ন সরকারী সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সনাতন ধর্মের নৌকার ভোটাররা বলেন, আমরা দীর্ঘদিন নৌকায় ভোট দিয়ে আসছি। কিন্তু এবার নৌকায় ভোট দিয়ে মহা বিপাকে পড়েছি। ইউনিয়ন পরিষদে গেলে বিদ্রোহী চেয়ারম্যান আব্দুল হাই মিষ্টি মুখে বলে আপনাদের জন্য সব কিছু করবো। কিন্তু পরবর্তীতে দেখা যায় নৌকার ভোটারদের ন্যার্য অধিকার থেকে বঞ্চিত করে চেয়ারম্যানের লোকজনকে সেটি দেওয়া হয়েছে। তার প্রমান যারা নৌকা বাদে মটর সাইকেলে ভোট দিয়েছে তাদের সবকিছু ঠিকঠাক হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে নিন্ম আয়ের মানুষের জন্য নির্ধারিত টিসিবির তালিকাও করা হয়েছে স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে। বিভিন্ন সময় গিয়ে দেখা গেছে তিনি ইউনিয়ন পরিষদে থাকেন না। চেয়ারম্যানের অনিয়ম দূর্নীতি এখানেই শেষ নয়। পাটকেলঘাটা গ্রামের মান্নান গুলজারের মেয়ে ভূমিহীন লতা বেগমের সরকারী ঘর ও জমি দেবে বলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবৈধ ভাবে গ্রহন করে। কিন্তু আজকাল করেও তার জমি ও ঘর কোনটি হলো না এমনকি পাওনা টাকাও ফেরত পেলেন না। বাধ্য হয়ে ভূক্তভোগী লতা গত ১৯ শে জানুয়ারী পাওনা টাকা আদায়ের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। এ বিষয়ে একাধিক পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে জানতে গতরাতে ইউপি চেয়ারম্যান আব্দুল হাইয়ের ব্যক্তিগত মোবাইল নাম্বার ০১৭১৭-১২৭০১১ টেলিফোন +৮৮০২৪৭৭৭৪১৮২৯ থেকে ফোন দিলেও তিনি রিসিব করেননি। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে জানতে চাইলে তিনি দৃষ্টিপাতকে জানান অভিযোগের সত্যতা প্রমানিত হলে চেয়ারম্যানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com