সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মহেশপুরে গণকবরের সন্ধান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৬ মে, ২০২২

এফএনএস: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কপোতাক্ষ নদ খননের সময় একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। গ্রামবাসীরা জানান, কপোতাক্ষ নদের খননের সময় উপজেলা শহরের পাশে ব্রিজের নিচে মানুষের মাখার খুলি ও হাড় দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয়রা খুলি ও হাড়গুলো গুছিয়ে রেখেছে সেখানে। স্থানীয় মুরব্বীদের বরাত দিয়ে জানা গেছে, মুক্তিযুদ্ধকালীন সময়ে মহেশপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প ছিল। হানাদার সেনারা বিভিন্ন স্থান থেকে মানুষকে ধরে এনে হত্যা করতো। পরে তাদের গণকবর দিত। এটিই তার একটি গণকবরের অংশ বলে তাদের ধারণা। মহেশপুর পৌর কমান্ডার বীর মুক্তিযুদ্ধা কাজী আবদুস ছাত্তার জানান, অনেক দিন ধরে নদ খননের কাজ হচ্ছে। খননের সময় এখানে বেশ কিছু মাথার খুলি ও হাড় পওয়া যায়। পরে সেখানে গিয়ে মাথার খুলি ও হাড় দেখেছি। এগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হবে। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার রাজবংশী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখানে এসে মাথার খুলি ও হাড় দেখেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের চিহ্ন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com