শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মালদ্বীপে সোনা জয় করলো বাংলাদেশের খুশবু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২

এফএনএস স্পোর্টস: ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের র‌্যাপিড দাবা ইভেন্টে বাংলাদেশের দাবাড়ু ওয়ারসিয়া খুশবু সোনা জিতেছে। মালদ্বীপের উখলামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১০ বালিকা বিভাগে খুশবু ৭ খেলায় ৫.৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খুশবু শুধু প্রথম রাউন্ডে ড্র করে কিরগিজস্তানের তুরসোনালিয়েভা নুরেলিনার সঙ্গে। এরপর টানা হারিয়েছে কাজাখস্তানের দিয়াসকিজি ডালিয়া, ভারতের মন্দিপাল­ী দীক্ষিতা, উজবেকিস্তানের জিকমাথকোনোভা মখিনুর ও ভারতের হানিয়া শাহকে। অবশ্য ষষ্ঠ রাউন্ডে কাজাখস্তানের ওমিরসেরিক আলিমার কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে সংশয়ে ছিল খুশবু। তবে সপ্তম ও শেষ রাউন্ডে উজবেকিস্তানের আবরোভা জুনায়রাকে হারিয়ে শেষ পর্যন্ত সোনার হাসি হেসেছে রাজধানীর সাউথ পয়েন্ট স্কুলের চতুর্থ শ্রেণির এই শিক্ষার্থী। ৬ দেশের ১৩ খেলোয়াড় অনূর্ধ্ব-১০ বালিকা বিভাগে অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com