বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মেয়েদের বিশ্বকাপে ৭ বলের ওভার!

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০২২

এফএনএস স্পোর্টস: ক্রিকেট মাঠে কতই না ভুলভাল ঘটনা ঘটে থাকে। আম্পায়ারের ভুল সিদ্ধান্ত নিয়ে তর্ক-বিতর্ক লেগে থাকে প্রায় প্রতি ম্যাচেই। চলতি মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারের ভুলের জন্য এবার দেখা গেল ৭ বলের ওভার! যদিও সেই বলে চার-ছক্কা হজম করতে হয়নি বোলার ওমাইমাকে। ¯্রফে একটি সিঙ্গেল নিতে পেরেছেন প্রোটিয়া ব্যাটার। টুর্নামেন্টে শুক্রবার দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তানের মেয়েরা। সিউন লুস ও লরা উলভার্টের দারুণ ব্যাটিংয়ে প্রোটিয়ারা বড় ইনিংস গড়ার পথে ছিল। জুটি ভাঙার আশায় ওমাইমা সোহেলের হাতে বল তুলে দিলেন অধিনায়ক বিসমাহ মারুফ। ওভারের শেষ বলে আরেকটু হলে উইকেট পেয়েই যাচ্ছিলেন ওমাইমা। তখনই জমে নাটক। প্রোটিয়া অধিনায়ক সিউন লুসের বিপক্ষ লেগ বিফোরের জোড়ালো আবেদন হয়। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান লুস। সেটাই ছিল ওভারের শেষ বল। কিন্তু আম্পায়ার বোধহয় ভুলে গিয়েছিলেন! তাই সপ্তম বলটি ডেলিভারি করেন ওমাইমা। বলটা লংঅনে ঠেলে দিয়ে এক রান নিয়ে নিলেন লুস। লুস (৬২) আর উলভার্টের (৭৫) ব্যাটে প্রোটিয়ারা ৯ উইকেটে তোলে ২২৩ রান। জবাবে ২১৭ রানে প্যাকেট হওয়া পাকিস্তান হেরে যায় ৬ রানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com