বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যশোরে বাসচাপায় প্রাণ গেলো যুবকের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

এফএনএস: যশোরে বাসচাপায় আবদুল করিম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলচালক মো. সাগর (২৭)। গতকাল রোববার সকাল ১০টায় যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আব্দুল করিম যশোর সদর উপজেলার খাজুরা বেলতলা গ্রামের শাহাজাহানের ছেলে। আহত সাগর আবদুল করিমের চাচাতো ভাই। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কাজে খাজুরা থেকে যশোরের দিকে যাচ্ছিলেন তারা। মোটরসাইকেল চালাচ্ছিলেন সাগর। তার পেছনে বসেছিলেন আবদুল করিম। হাশিমপুর পৌঁছা ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাস তাদের পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই করিমের মৃত্যু হয়। গুরুতর আহত হন সাগর। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) তাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com