বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রবল বর্ষণে ভয়াবহ বন্যা, ১৯ জনের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০২২

এফএনএস বিদেশ: যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের অ্যাপলাচিয়া অঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। গত কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অনেক ঘর-বাড়ি ভেসে গেছে, এতে চরম দুর্ভোগে বাসিন্দরা। কেনাটাকির গভর্নর অ্যান্ডি বেশহেয়ার আশঙ্কা করে বলেন, এই পরিস্থিতি আরও কিছুদিন চলতে থাকলে মৃতের সংখ্যা বাড়তে পারে। শতাধিক ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। তিনি আরও বলেন, রাজ্যের রাজধানী ফ্রাঙ্কফোর্টের ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের শহর জ্যাকসনের অধিকাংশই পানির নিচে। এই শহরে ২ হাজার ২০০ মানুষের বসবাস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার এই পরিস্থিতিকে ‘একটি বড় দুর্যোগ’ ঘোষণা করেছেন এবং স্থানীয় সাহায্যকারীদের সহায়তায় ফেডারেলকে নির্দেশ দিয়েছেন তিনি। ন্যাশনাল গার্ডের সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বেসিয়ার বলেন, এখন পর্যন্ত সবচেয়ে খারাপ বন্যা দেখেছি। এখনও অনেক লোক নিখোঁজ, যাদের হিসেব নেই। সন্ধান চালানো হচ্ছে। ইতোমধ্যে নৌকা ও হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে শত শত লোককে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কেন্টাকিতে এমন বন্যা দেখা দিতে পারে। সূত্র: বিবিসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com