শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রূপসা রেলসেতু উদ্বোধনের অপেক্ষায়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০২২

এফএনএস: খুলনা থেকে মোংলার পথে রূপসা নদীতে রেলসেতু নির্মাণের কাজ শেষ হয়েছে, যেটি চালু হলে মোংলা বন্দরের পণ্য পরিবহনে বেশ সুবিধা মিলবে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে ভারতীয় হাই কমিশন। মূল রেলসেতুর দৈর্ঘ্য ৭১৬ মিটার। আর সংযোগ রেললাইনসহ মোট দৈর্ঘ্য পাঁচ দশমিক ১৩ কিলোমিটার। গত ২৫ জুন এ সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয় জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ইপিসি ঠিকাদার মেসার্স এলঅ্যান্ডটি এ ব্রডগেজ সিঙ্গেল ট্র্যাক রেল সেতু নির্মাণ করেছে। “আশা করা যাচ্ছে যে, রূপসা রেলওয়ে সেতু এবং খুলনা-মোংলা বন্দর রেললাইন পণ্য পরিবহনে সুবিধা সৃষ্টি করবে। মোংলা বন্দরের সাথে এই সহজ ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এই অঞ্চলের কৃষকেরা তাদের উৎপাদিত কৃষি পণ্যসহ অনায়াসেই স্থানীয় বাজারগুলোতে ব্যবসা করার সুযোগ পাবে। ভারত সরকারের ঋণে নির্মিত এ সেতুর সুবিধা পেতে খুলনা-মোংলা রেললাইন চালু হতে হতে হবে। গত ফেব্র“য়ারিতে এ রেললাইন প্রকল্প পরিদর্শনে গিয়ে রেলের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার জানিয়েছিলেন, চলতি বছর নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে। রেলযোগাযোগের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পর্যটনে ইতিবাচক প্রভাব পড়বে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করেছে ভারতীয় হাই কমিশন। তারা জানিয়েছে, রূপসা নদীর ওপর নির্মিত রেল সেতুটির পাইলিংয়ের জন্য বেস গ্রাউটিং নামের বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। “সেতুর ভায়াডাক্ট সেকশনে ৮৫৬টি পাইল ফাউন্ডেশন নির্মাণ করা হয়েছে এবং ৭২টি পাইল ফাউন্ডেশন স্টিল ব্রিজ সেকশনের জন্য নির্মাণ করা হয়েছে, যার গড় পাইল দৈর্ঘ্য ৭২ মিটার। স্টিলের তৈরি এ সেতুর নির্মাণসামগ্রী ভারত থেকে সড়ক, সমুদ্র ও অভ্যন্তরীণ নদীপথে আমদানি করা হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উলে­খ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com