বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রেভাঃ পল মুন্সী’র স্মরণে ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২

তালা প্রতিনিধি \ বাংলাদেশের জনকল্যানব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা- খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় রেভাঃ পল মুন্সী’র স্মরণে সিএসএস তালা জোনের অধিনে ডুমুরিয়া উপজেলার সিএসএস এমএফপি চুকনগর ব্রাঞ্চের কর্ম এলাকার ২০০জন দরীদ্র, অবহেলিত মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সিএসএস’র উদ্যোগে এবং খুলনা জোনের আওতাধিন সিএসএস চুকনগর অফিস ভবন প্রাঙ্গনে শনিবার (২৫ জুন) সকালে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান ক্যাম্পের নেতৃত্ব দেন, বিশিষ্ট নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডা. ফতেমা-তুজ-জোহরা। চিকিৎসা সেবা ক্যাম্পে অন্যান্যের মধ্যে সিএসএস তালা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শাহবুদ্দীন, শিক্ষক লাল মোহন কর্মকার, তালা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার নরোত্তম সরকার ও চুকনগর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো. আবুল কাশেম সহ স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। ক্যাম্প থেকে এলাকার ২ শতাধিক নারী ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com