বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রোহিঙ্গাদের দ্রুত যাচাইকরণে মিয়ানমারকে তাগিদ বাংলাদেশের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

এফএনএস: মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যাচাইকরণের ধীর গতিতে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ। তাদের যাচাইকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে তাগিদও দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দুদেশের মধ্যে এক বৈঠকে এ তাগিদ দেওয়া হয়। রাখাইন থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যাচাইয়ের জন্য নবগঠিত অ্যাড-হক টাস্ক ফোর্স কারিগরি কমিটির প্রথম বৈঠক বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) শাহ রিজওয়ান হায়াত এবং মিয়ানমারের অভিবাসন ও জনসংখ্যা মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক ইয়ে তুন উ নিজ নিজ পক্ষে নেতৃত্ব দেন। বৈঠকে উভয় পক্ষই রাখাইনের বাস্তুচ্যুত লোকদের যাচাইকরণে বিলম্বের কারণগুলো খতিয়ে দেখার প্রত্যয় ব্যক্ত করেছে। আরআরআরসির শাহ রিজওয়ান হায়াত বাংলাদেশের অসংখ্য সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সত্তে¡ও রাখাইন থেকে বিপুল সংখ্যক বাস্তুচ্যুত ব্যক্তিদের অস্থায়ী আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক দিক তুলে ধরেন। তিনি মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যাচাইকরণের ধীর গতিতে হতাশা প্রকাশ করেন। এ যাচাইকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য তিনটি দ্বিপাক্ষিক প্রক্রিয়ার অধীনে সব ধরনের সহযোগিতার প্রস্তাব দেন। তিনি আরও বলেন, যাচাইকরণের অসুবিধা ও সমস্যা সমাধান করতে পারলে রাখাইনের বাস্তুচ্যুত জনগণের টেকসই প্রত্যাবাসন দ্রুত নিশ্চিত হবে। বৈঠকে মিয়ানমার প্রতিনিধি দল যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে সহযোগিতার আশ্বাস দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com