শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রোহিঙ্গা গণহত্যা মামলার প্রক্রিয়া আবার শুরু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২

এফএনএস: রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের আপত্তি খারিজ করে দেওয়ার পরে মামলার প্রক্রিয়া আবার শুরু করেছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এর ধারাবাহিকতায় আগামী বছরের ২৪ এপ্রিলের মধ্যে মিয়ানমারকে কাউন্টার মেমোরিয়াল অর্থাৎ তাদের বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। কোর্টের ওয়েবসাইটে দেওয়া ওই নির্দেশে বলা হয়েছেÑ ২০২১ সালের ২৩ জুলাইয়ের মধ্যে মিয়ানমারের বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু গত বছরের জানুয়ারিতে মিয়ানমার কোর্টের এখতিয়ারসহ চারটি বিষয় নিয়ে আপত্তি জানালে কোর্টের সাধারণ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। গত ২২ জুলাই কোর্ট মিয়ানমারের আপত্তি খারিজ করে দেওয়ার পরে প্রক্রিয়াটি আবার চলমান হয়েছে এবং ওই দেশকে এখন তাদের কাউন্টার মেমোরিয়াল জমা দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com