শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শরুব ইয়ুথ টিমের সচেতনতা ক্যাম্পেইন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২১ মার্চ, ২০২২

এম.আসাদ শ্যমনগর ব্যুরো \ শ্যামনগরে যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিম এর উদ্যোগে প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ সচেতনতা মূলক ক্যাম্পেইন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলার সুন্দরবনের পাদদেশে অবস্থিত আকাশ নীলা ইকোট্যুরিজম সেন্টারে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পেইনে তারা আকাশনীলা ইকোট্যুরিজম কেন্দ্রের মধ্যে বিভিন্ন প্লাস্টিক সংগ্রহ করে এবং বিভিন্ন ভ্রমন দর্শনার্থীদের মাঝে সচেতনতা মূলক প্লাকার্ড প্রদর্শন করে। উক্ত ক্যাম্পেইনে শরুব ইয়ুথ টিমের পরিচালক এস এম জান্নাতুল নাঈম, উপজেলা ইউনিটের সভাপতি মেহেরাব হোসেন ইমন, সাঃ সম্পাদক বাদশা ওয়ালিদসহ সংগঠনের বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন। উক্ত ক্যাম্পেইনে শরুব ইয়ুথ টিমের পরিচালক বলেন, পলিথিন, প্লাস্টিক, টিন, ব্যাটারি ইত্যাদি বর্তমান সময়ে বিশ্বব্যাপী পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের একটি মূল কারণ হয়ে দাড়িয়েছে। নিজেদের অভ্যাসে সামান্য পরিবর্তনের মাধ্যমে খুব সহজেই আমরা এই পরিস্থিতির সমাধানে এগিয়ে আসতে পারি। তাই মানুষের মাঝে সচেতনতা বাড়াতে আমাদের এই ক্যাম্পেইন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com