রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শীর্ষে ফিরলেন রশিদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: শ্রীলঙ্কার স্পিনার হাসারাঙ্গা ডি সিলভাকে সরিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিং তালিকার শীর্ষে ফিরলেন আফগানিস্তানের অধিনায়ক ও স্পিনার রশিদ খান। গতবছর নভেম্বরের পর আবারও শীর্ষে উঠলেন রশিদ। সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩ উইকেট শিকারে ৭১০ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরেন রশিদ। ৬৯৫ রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে নেমে গেছেন হাসারাঙ্গা। ২০১৫ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর ২০১৮ সালের ফেব্রæয়ারিতে ক্যারিয়ারে প্রথমবারের মত র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন রশিদ। নতুন প্রকাশিত র‌্যাংকিংয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকার শীর্ষে আছেন ভারতের সূর্যকুমার যাদব এবং অলরাউন্ডারদের তালিকার শীর্ষে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com