সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শুরুতেই অস্ট্রেলিয়াকে পাচ্ছে বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: ছেলেদের যুব ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ১৯৯৮ সাল থেকে। তবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাঠে গড়াবে এবারই প্রথম। আগামী বছর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া এই বিশ্বকাপের গ্র“পিং ও সূচি শুক্রবার ঘোষণা করেছে আইসিসি। ১৪ জানুয়ারি উদ্বোধন হবে বিশ্বকাপের আর ফাইনাল ২৯ জানুয়ারি। ৪১ ম্যাচের টুর্নামেন্টের প্রথম দিনই শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। গ্র“প ‘এ’তে এই দুই দলের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। ১৬ দলের বিশ্বকাপে আফগানিস্তান ছাড়া অংশ নিচ্ছে আইসিসির পূর্ণ সদস্য ১১ দল। সঙ্গে আছে সহযোগী পাঁচটি দল। ইন্দোনেশিয়া ও রুয়ান্ডা আইসিসি আয়োজিত কোনো বিশ্বকাপে অংশ নিচ্ছে প্রথমবার। ইস্ট এশিয়া-প্যাসিফিক গ্র“পের খেলায় পাপুয়া নিউ গিনিকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার টিকিট নিশ্চিত করেছে ইন্দোনেশিয়া। আফ্রিকা অঞ্চল থেকে রুয়ান্ডা বিশ্বকাপে খেলছে তানজানিয়াকে হারিয়ে। ১৬টি দল অংশ নিচ্ছে চারটি গ্র“পে ভাগ হয়ে। ১৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার পর বাংলাদেশ ১৬ জানুয়ারি খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এর দুই দিন পর বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। প্রতিটি গ্র“প থেকে শীর্ষ তিন দল অংশ নেবে ‘সুপার সিক্সে’। ‘এ’ ও ‘ডি’ গ্র“পের ছয় দল নিয়ে ‘সুপার সিক্স ওয়ান’। আর ‘বি’ ও ‘সি’ গ্র“পের ছয় দল নিয়ে করা হবে ‘সুপার সিক্স টু’। দুই গ্র“প থেকে শীর্ষ দুটি করে দল পৌঁছাবে ফাইনালে। আইসিসি গ্র“পিং : এ : বাংলাদেশ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র। বি : ইংল্যান্ড, পাকিস্তান, জিম্বাবুয়ে, রুয়ান্ডা। সি : নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, ইন্দোনেশিয়া। ডি : দ. আফ্রিকা, ভারত, স্কটল্যান্ড, আরব আমিরাত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com