শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শৈত্যপ্রবাহ নেই, বৃষ্টির পর ফের বাড়তে পারে শীত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস: তিনদিন যেতে না যেতেই তাপমাত্রা বেড়ে দেশ থেকে ফের কেটেছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে আগামী দু’দিন হালকা বৃষ্টির পর তাপমাত্রা আবার কমে গিয়ে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত রোববার নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, মৌলভীবাজার জেলা এবং সীতাকুন্ড উপজেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়। গত মঙ্গলবারও দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, মৌলভীবাজার জেলা ও সীতাকুন্ডু উপজেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছিল। কিন্তু গতকাল বুধবার দূর হয়েছে শৈত্যপ্রবাহ। গত কয়েকদিনের তুলনায় গত রাত থেকে শীতের তীব্রতা কিছুটা কমে গেছে। তবে এখনো উত্তরাঞ্চলে শীত রয়েছে। সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, গতকাল বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এসময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, আগামী দু’দিন পর রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com