মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে আন্তর্জাতিক মাতৃভাষা স্মারক ‘সুপ্রীতি’ ও নতুন কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা স্মারক ‘সুপ্রীতি’ ও কবি সুপদ বিশ্বাস এর নতুন কাব্যগ্রন্থ সমূহের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩ টায় তটিনী সাহিত্য সংসদের আয়োজনে শ্যামনগর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অমর একুশে ফেব্র“য়ারির ৭০ বছর পূর্তি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চারণকবি চারুচন্দ্র মন্ডলের সভাপতিত্বে কবি সুপদ বিশ্বাস সম্পাদিত স্মারক পত্রিকা ‘সুপ্রীতি’র প্রকাশনা অনুষ্ঠান উদযাপিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান ও পিপি এ্যাডঃ এস এম জহুরুল হায়দার বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান, প্রফেসর এস এম হারুন-উর-রশীদ, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি, কেরামত উল্যাহ, মোঃ জাহিদুর রহমান, মাহবুব বুলবুল প্রমুখ। অনুষ্ঠানে অমর একুশে গ্রন্থমেলা ২০২২-এ কবি সুপদ বিশ্বাস লিখিত ও প্রকাশিত অনুপম আদর্শ, অকোমান, অনুশোচনা ও অনবদ্য যত পদ্য ৪টি কাব্যের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com