শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে উৎসর্গ সোসাইটির আয়োজনে লেখক সংবর্ধনা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

এম.আসাদ শ্যামনগর ব্যুরো \ গতকাল সোমবার বিকাল ৩টায় শ্যামনগর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সানবিমস কেজি স্কুলে উৎসর্গ সোসাইটির উদ্যোগে এক বর্ণাঢ্য লেখক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সালাউদ্দিন, গবেষক ইয়াসিন মাহমুদ, সমাজসেবী গাজী আব্দুর রউফ এবং সাংবাদিক আবু কাওছার, আশিকুর রহমান ও হুসাইন বিন আফতাব। সংবর্ধনা অনুষ্ঠানে লেখকদের সাহিত্যকর্মের অবদানকে সম্মাননা জানানো হয়। সংবর্ধিতদের মধ্যে ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম (প্রবন্ধ), কেরামত উল্লাহ (ইতিহাস গবেষণা), মাহবুব বুলবুল (ছড়া), মুহাম্মদ ইব্রাহিম বাহারী (সম্পাদনা), জি এম গোলাম মোস্তফা (কবিতা), ইশারুল ইসলাম (গীতিকাব্য) ও জাকির হুসাইন (অনুবাদ)। অনুষ্ঠানে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার লেখক, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের সৃজনশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। সংবর্ধিত লেখকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাঁদের সাহিত্যকর্মের ভূয়সী প্রশংসা করা হয়। উৎসর্গ সোসাইটির পক্ষ থেকে আয়োজকরা জানান, এ ধরনের সাহিত্য ও সাংস্কৃতিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় অনুপ্রাণিত করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com