রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে কারিতাসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০২২

বিশেষ প্রতিনিধি/ মুন্সীগঞ্জ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় উপজেলা পর্যায়ে কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় বাংলাদেশ কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে কারিতাস মুন্সিগঞ্জ চুনখালী রিসোর্ট সেন্টার কার্যালয় হতে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এক শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত কার্যালয়ে জাতীয় পতাকা ও কারিতাস পতাকা উত্তোলনের মাধ্যমে এবং কবুতর উড়িয়ে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করা হয়। পরবর্তীতে পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ ও পবিত্র বাইবেল পাঠের মাধ্যমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কারিতাস খুলনা আঞ্চলিক পরিচালক মিঃ দাউদ জীবন দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান আলহাজ মোঃ নজরুল ইসলাম, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার সুমন কুমার মালাকার ও এফসিসিপি প্রকল্পের এনিমেটর সুমি বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com