বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা বৈঠক-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ মিলনায়তনে দায়িত্বশীলদের এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনী ও সভাপতি বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে আমীর মাওঃ আবদুর রহমান। বর্তমান প্রেক্ষাপটে সংগঠন পরিচালনায় দায়িত্বশীলদের ভূমিকা বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে দারসুল কুরআনের বিষয় আলোচনা করেন জেলা বায়তুলমাল সম্পাদক মুসলিম উদ্দিন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ গোলাম মোস্তফা। বৈঠকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com