শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের সকল ট্রেডের প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের সকল ট্রেডের প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় উপজেলা-সদর হায়বাদপুরস্থ জাতীয় মহিলা সংস্থার অস্থায়ী কার্যালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে উপজেলার ৩০০ জন নারী উদ্যোক্তাদের ২০০ জনের ৮০ দিন ব্যাপী প্রশিক্ষণ ও ১০০ জনের ৪০ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে মোট ৩০,০০,০০০/= টাকা ভাতা প্রদান করা হয়। ভাতা প্রদান অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভাতা প্রদান করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন প্রমূখ। নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করেন নাহিদ হাসান, মোঃ হাফিজুর রহমান, তানজিলা খাতুন, হালিমা খাতুন ও আফরোজা পারভীন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় মহিলা সংস্থা শ্যামনগর শাখা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com