মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে বিভিন্ন রোগীদের মাঝে চেক বিতরণ ও ভিক্ষুক পুনর্বাসন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বিভিন্ন রোগীদের মাঝে চেক বিতরণ ও ভিক্ষুক পুনর্বাসনে সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ থ্যালাসেমিয়া রোগীদের এককালীন অনুদানের ও জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর চেক বিতরণ ও ভিক্ষুক পুনর্বাসন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে উপজেলার ২৩ জন বিভিন্ন রোগের রোগীদের জনপ্রতি ৫০,০০০/= টাকা ও ১৪ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য ৩টি করে ছাগল ও নগদ ৫০০/= টাকা প্রধান অতিথি হিসেবে প্রদান করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, বীরমুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com