সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা সাগর গ্রেপ্তার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ বিস্ফোরক মামলায় ছাত্রলীগের শ্যামনগর উপজেলা শাখার সাবেক সভাপতি সাগর কুমার মন্ডলকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাতে ছাত্রলীগ নেতা সাগরকে উপজেলার পরানপুর বাজারের পাশে গঙ্গার মোড় থেকে গ্রেপ্তার করা হয়। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির মোল্লা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার কৈখালী পরানপুর এলাকায় সাগরকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় কিছু লোক বিষয়টি শ্যামনগর থানা পুলিশকে জানান। তখন পুলিশ গিয়ে তাঁকে আটক করে। পরবর্তীতে ১৮ জানুয়ারি শনিবার দুপুরে সাগরকে একটি বিস্ফোরক মামলায় সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান শেখ জানান, গত বছরের ২৯ নভেম্বর শ্যামনগর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রুজু হয়। ওই মামলার বাদী উপজেলার গাবুরা এলাকার আলম হোসেন। এ মামলায় এজাহারভুক্ত সাতজন ও অজ্ঞাত ৩০—৪০ জনকে আসামি করা হয়। ওই মামলায় শ্যামনগর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয় সাগরকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com