শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার রোটারি ক্লাব অব হুইলার্স হিলের সৌজন্যে স্কুল ও কলেজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ভাব বাংলাদেশের আয়োজনে উপজেলা সদরের জেসি কমপ্লেক্সে ভাব বাংলাদেশের অফিসে এই বৃত্তি প্রদান করা হয়। ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৃত্তি প্রদান করেন ও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম লুৎফুল আলম, রমজাননগর তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান, শিক্ষক রনজিৎ বর্মন, ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার আব্দুল আলিম প্রমুখ। বৃত্তি প্রদান অনুষ্ঠানে ১৪ জন কলেজ শিক্ষার্থী ও স্কুলের ৬ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়। কলেজে প্রতিমাসে দুই হাজার টাকা করে ৪মাসের ৮ হাজার এবং স্কুলে প্রতিমাসে এক হাজার টাকা করে ৩ মাসের বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা ভাব বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার রোটারি ক্লাব অব হুইলার্স হিলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং এই বৃত্তি অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com