শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে ৮১ হাজার পাতার বিড়ি আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৯ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পাতার বিড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম—উল—হক দৈনিক দৃষ্টিপাতকে এ তথ্য নিশ্চিত করেন। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ৮টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর উপজেলার মানিকখালি ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মানিকখালি ব্রিজের রাস্তা ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে আসা ৮১ হাজার শলাকা অবৈধ ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়। পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে জব্দকৃত পাতার বিড়ি আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে শ্যামনগর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক শুল্ক ফাঁকি দিয়ে আসা চোরাচালান বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com