মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগর উপকূলে ওয়াটার অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৯ জুলাই, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মাপুকুরে রোগীরদের সেবা দেওয়ার জন্য ওয়াটার অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৮ জুলাই শুক্রবার বিকাল ৫ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডু সামথিং এর অর্থায়নে পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী খেয়াঘাটে একটি ওয়াটার অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করা হয়। উক্ত ওয়াটার অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করেন পদ্মাপুকুর সাবেক ইউপি চেয়ারম্যান এস এম আতাউর রহমান। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রেজাউল করিম, ইউপি সদস্য জাহানারা খানম, এস এম সাইফুল্লাহ, এম এম রহমান প্রমুখ। উপজেলা থেকে সড়কপথে বিছিন্ন দুই ইউনিয়ন পদ্মপুকুর ও গাবুরা এখানে নেই কোন হাসপাতাল, নদী পথে নৌকায় করে হতে হয় পারাপার। বিগত সময়ে দেখা গিয়েছে অনেক গর্ভবতী মায়ের বাচ্চা জন্ম দিতে হয়েছে নদীর ভিতরে, অসুস্থ রোগী কে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে এমন ঘটনা ও কম নয়। তবে এবার উপকূলের মানুষের এসব সমস্যা থেকে রেহাই পেতে পাতাখালী গ্রামের সন্তান গন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম শাহিন আলমের প্রচেষ্টায় এই ওয়াটার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com