রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগর কুরআনের হাফেজদের সম্মাননা প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

শ্যামনগর ব্যুরোঃ শ্যামনগর মানব কল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের হাফেজদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে জামেয়া হাম্মাদিয়া মাদ্রাসার ১৪ জন, শ্যামনগর থানা মাদ্রাসার ২৪ জন , পাতড়াখোলা হাফিজিয়া মাদ্রাসা ৪ জন , এবং রামচন্দ্রপুর আয়াতুন্নেছা হাফেজিয়া মাদ্রাসার ৩ জনসহ মোট ৪৫ জন হাফেজে কোরআন কে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। শ্যামনগর মানব কল্যাণ ফাউন্ডেশন আত্মমানবতার কল্যাণে দীর্ঘ তিন বছর সামাজিক ও জনকল্যাণ মূলক কাজ করে আসছে। সংগঠনটির উলে­খযোগ্য কার্যক্রম ব্লাড ব্যাংক, অক্সিজন সেবা, ফুড ব্যাংক, মটর ভ্যান প্রদান, সেলাই মেশিন প্রদান, চিকিৎসা সহয়তা সহ নানামুখী উন্নয়নমূলক কর্মসূচি জনসাধারণের নজর কেড়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মফিজুর রহমান বলেন, আমরা আত্মমানবতার সেবায় বিগত কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছি। এখনো আমাদের উন্নয়নমূলক নানামুখী কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় এবং প্রবাসী ভাইদের আর্থিক সহযোগিতা পেলে আমাদের কার্যক্রম আরো বেগবান হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com