শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্রীউলায় শিশু সুরক্ষা বিষয়ক কমিউনিটি ডায়ালগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শ্রীউলায় সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজ কর্মীদের গুরুত্ব বিষয়ক কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় শ্রীউলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কমিউনিটি ডায়লগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপুু। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম। ইউনিয়ন সমাজকর্মী মৃণাল কান্তি স্বর্নকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফিল্ড অফিসার শাহীনুর ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, ইউপি সচিব খায়রুল ইসলাম, প্রধান শিক্ষক সাইদুল ইসলাম ও শিক্ষার্থী মেঘা সরকার। কমিউনিটি ডায়লগ অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন ও কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com