মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সদর থানার নবাগত ওসি আবু জিহাদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সদর থানার নবাগত ওসি হিসাবে যোগদান করেছেন আবু জিহাদ ফকরুল আলম খান। তিনি গতকাল বিকালে সদ্য বিদায়ী ওসি স ম কাইয়ুমের কাছ থেকে দায়িত্ব ভার গ্রহণ করেন। ইতোপূর্বে তিনি সাতক্ষীরা তালা থানার ওসি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। নবাগত ওসি আবু জিহাদ ফকরুল আলম খান চুয়াডাঙ্গা সদর থানা সহ বিভিন্ন থানায় কর্মরত ছিলেন। কুষ্টিয়া সদর উপজেলার কোটপাড়ার বাসিন্দা আমিনুল ইসলাম খানের পুত্র আবু জিহাদ ফকরুল আলম খান ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ২ কন্যা সন্তানের জনক। নবাগত ওসি দৈনিক দৃষ্টিপাত কে জানান, সদর থানার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক চোরাচালান দমনে কঠোর ভূমিকা থাকবে। সদরে চুরি-ছিনতাই সহ বিভিন্ন অপরাধ দমনের জন্য কাজ করবেন। তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com