সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ২৫ এপ্রিলের মধ্যে দেওয়ার নির্দেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২

এফএনএস: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত চাকুরিজীবীদের বেতন-ভাতা আগামী ২৫ এপ্রিলের মধ্যে পরিশোধের নির্দেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়। গতকাল রোববার অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপ-সচিব এএসএম লোকমান স্বাক্ষরিত এ আদেশ সংক্রান্ত চিঠি হিসাব মহানিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, সরকারি বর্ষপঞ্জি ২০২২ অনুযায়ী ০৩ মে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশল্ড অফিসার-কর্মচারীদের এপ্রিল-২০২২ মাসের বেতন-ভাতা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এপ্রিল-২০২২ মাসের অবসর ভাতা ২৫ এপ্রিলের মধ্যে প্রদান করা হবে। বাংলাদেশ ট্রেজারি রুলস-এর অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস (এস.আর) ১১৩(২) তে প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে বলেও চিঠিতে উলে­খ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com